পিএমইন্ডিয়া
ধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নির্বাচন পরিচালনা ও প্রশাসনিক ক্ষেত্রে মালদ্বীপের নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতার লক্ষ্যে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমঝোতাপত্র স্বাক্ষরের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হলে নির্বাচনের প্রস্তুতি তথা কারিগরি উন্নয়নের ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় সহজ হবে। এছাড়া, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সহযোগিতা মজবুত করার পাশাপাশি, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদান ও নিয়মিত আলাপ-আলোচনার মতো বিষয়গুলিতে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা আরও বাড়বে।
প্রস্তাবিত এই সমঝোতাপত্র দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি, মালদ্বীপের নির্বাচন কমিশনের দক্ষতা তথা কারিগরি ক্ষেত্রেরবিকাশ ঘটাতে সাহায্য করবে।
***
CG/BD/SB…