পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত সাধারণতন্ত্র এবং গণ-প্রজাতন্ত্রী ব্রাজিলের মধ্যে সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুমোদন করল।
যেসমস্ত ভারতীয় স্বল্প মেয়াদে অন্য দেশে কাজ করতে যান তাদের স্বার্থ রক্ষা করতে এবং ভারতীয় কোম্পানিগুলির প্রতিযোগীমূলক ক্ষমতা বৃদ্ধি করতে ভারত অন্যান্য দেশের সঙ্গে সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তি করছে। এর দ্বারা মূলত তিনটি সুবিধা পাওয়া যায়-
· কর্মীদের সামাজিক সুরক্ষার জন্য দু-বার অর্থ প্রদান করতে হবেনা
· সুবিধা প্রেরণ করা যাবে সহজেই
· বিদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের বিমা বাবদ সুবিধাও প্রাপ্ত হবে। এ পর্যন্ত ভারত ১৮টি দেশের সঙ্গে এই চুক্তি করেছে।
জেনিভায় ২০১৬ সালের ৯ই জুন এবং পরবর্তীকালে নতুন দিল্লিতে ২০১৬র ২৭-২৮ সেপ্টেম্বর ব্রিকস-এর শ্রম ও কর্মসংস্হান মন্ত্রকের এই সামাজিক সুরক্ষা বিষয়টি নিয়ে চুক্তি করার ভাবনা উঠে আসে। অষ্টম ব্রিকস সম্মেলনে গোয়া ঘোষণাপত্রে বিষয়টি উল্লিখিত হয়। সেই সূত্রেই ব্রাসিলিয়ায় ২০১৭য় ১৩-১৬ই মার্চ ভারত ও ব্রাজিলের মধ্যে আলোচনা চলার পর চুক্তির খসড়া চূড়ান্ত হয়।
স্বাক্ষরিত চুক্তি মন্ত্রকের ওয়েবসাইট এবং কর্মচারী ভবিষ্যনিধি সংস্হার ওয়েবসাইটে তোলা হবে।
বর্তমানে ভারতে ১ হাজার জন ব্রাজিলিও বাস করেন। আর ব্রাজিলে বাস করেন ৪ হাজার ৭০০ জন ভারতীয়। সকল পদস্হ বিচ্ছিন্ন কর্মী এবং স্বনিযুক্ত ব্যক্তি কোনও বৈষম্য ছাড়াই এই প্রস্তাবের সুবিধা পাবেন।