Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং-এর জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ


দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং-এর জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘চৌধুরী চরণ সিং-এর জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। কঠোর পরিশ্রমী কৃষকদের অধিকার রক্ষায় চরণ সিং-জি ছিলেন অটল। প্রান্তিক মানুষদের ক্ষমতায়নে তিনি নিরলস পরিশ্রম করে গেছেন। ভারতের গণতন্ত্রের ভিত মজবুত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।’

CG/SS/NS