Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ২ ও ৩ জানুয়ারি কর্ণাটক সফর করবেন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২ ও ৩ জানুয়ারি কর্ণাটক সফর করবেন।

তুমকুরে শ্রী মোদী শ্রী সিদ্দাগঙ্গা মঠ পরিদর্শন করবেন এবং শ্রী শ্রী শিবকুমার স্বামীজির স্মরণে সংগ্রহালয়ের শিলান্যাস উপলক্ষ্যে ফলকের আবরণ উন্মোচন করবেন।

শ্রী সিদ্দাগঙ্গা মঠে প্রধানমন্ত্রী পুজার্চনায় অংশ নেবেন একটি চারাগাছও তিনি রোপণ করবেন। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিএস ইয়েদুরিয়াপ্পা এবং শ্রী সিদ্দালিঙ্গেশ্বরা স্বামী উপস্হিত থাকবেন।

এছাড়াও প্রধানমন্ত্রী এক জনসভাতে ভাষণ দেবেন।

CG/BD/NS