Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সিংহস্তের বিশ্বজনীন বার্তা প্রচারে আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

সিংহস্তের বিশ্বজনীন বার্তা প্রচারে আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী


সিংহস্তের বিশ্ববার্তার আবেদন সম্পর্কে উজ্জ্বয়িনীর অদূরে নিনাওড়ায় আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনেশনিবার ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এম সিরিসেনাকে স্বাগত জানাতেইন্দোর বিমানবন্দরে যান তিনি। পরে, তাঁকে সঙ্গে নিয়েই উপস্থিত হন সম্মেলনের মূল অনুষ্ঠানে।

সম্মেলনে উপস্থিত সকলের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মেলন এক নতুন প্রচেষ্টার সূচনা বললে অত্যুক্তি হবে না। কারণ, সুপ্রাচীন অতীতে যা ঘটত তারই আধুনিক প্রতিফলন এই সম্মেলন। কারণ, প্রাচীনকালে সমাজের চিন্তাবিদ ও মননশীল ব্যক্তিরা কুম্ভ মেলায় সমবেত হতেন তাঁদের প্রজ্ঞা ও চিন্তাভাবনার কথা মূর্ত করে তুলতে।

ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ভিক্ষুক’-এর মন্ত্রই হল “যিনি আমাকে ভিক্ষাদান করেন তাঁর মঙ্গল হোক। একইসঙ্গে কল্যাণ হোক তাঁরও যিনি আমাকে ভিক্ষাদান করেন না।” ভারতীয় সংস্কৃতিতে বিধৃত বিভিন্ন উদাহরণ এবং মানবতাবাদের মূল্যবোধ ও ঘটনার কথাও তিনি প্রসঙ্গত তুলে ধরেন তাঁর ভাষণে।

সিংহস্ত ঘোষণাটিকেবিশ্ববাসীর জন্য উৎসর্গ করেছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এম সিরিসেনা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান। এই প্রসঙ্গের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনাটিকে কেন্দ্র করে শুধু ভারতেই নয়, সমগ্র বিশ্বে এই আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়বে।

প্রধানমন্ত্রী বলেন, বনসৃজন এবং কন্যা-সন্তানের শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনার জন্য প্রতি বছরই এই ধরনের ‘বিচার কুম্ভ’-এর আয়োজন করা প্রয়োজন।

প্রসঙ্গত উল্লেখ্য, সিংহস্ত কুম্ভ উপলক্ষে আয়োজিত সম্মেলন ও সমাবেশ ‘বিচার কুম্ভ’ নামেও পরিচিত।

PG/SKD/DM/S