Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

সংসদের আসন্ন বাজেট অধিবেশনে সরকার সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত জানালেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের আসন্ন বাজেট অধিবেশনে সরকার সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। ৩১শে জানুয়ারি বাজেট অধিবেশনের প্রাক্কালে তিনি সর্বদলীয় বৈঠকে ভাষণ দেন।

সমাপ্তি ভাষনে প্রধানমন্ত্রী দেশের বর্তমান অর্থনৈতিক অবস্হার ওপর অধিকাংশ সাংসদের মতামত দেওয়ার জন্য স্বাগত জানান।

তিনি বলেন, ‘অধিকাংশ সাংসদই দেশের অর্থনৈতিক অবস্হা নিয়ে আলোচনার পরামর্শ দিয়েছেন। আমি বিষয়টিকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আপনাদের সকলের মতামত নিয়ে অর্থনীতির বিষয়ে আলোচনা করতে চাই’।

বর্তমান আর্ন্তজাতিক আর্থিক পরিস্হিত প্রেক্ষিতে দেশ কিভাবে লাভবান হতে পারে তা সব সদস্যকে দেখার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বিশ্বের পরিস্হিতির পরিবর্তন ঘটিয়ে কিভাবে ভারতের পক্ষে আনা সম্ভব, আমাদের সে বিষয়ে নজর দিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাজেট অধিবেশনে এবং নতুন বছরের শুরুতে আমরা যদি দেশের অর্থনীতিকে সঠিক দিশায় নিয়ে যেতে পারি তাহলে দেশেরই উন্নতি হবে।’

বৈঠকে সাংসদদের তোলা অন্যান্য বিষয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যেভাবে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করেছেন সে বিষয়ে আমি সহমত। এই বিষয়গুলি নিয়ে খোলাখুলি আলোচনা হওয়া দরকার।’

এর পাশাপাশি প্রধানমন্ত্রী সংসদ এবং অধিবেশনে যাতে আরও বেশি কাজ করা যায় সেই বিষয়টি সকল সাংসদকে দেখার জন্য আহ্বান জানান।

বিগত দুটি অধিবেশনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘এই হল সংসদ এবং অধিবেশনের প্রকৃত কর্মকান্ড। বিগত দুটি অধিবেশনে আমরা কাজের পরিমাণ বৃদ্ধির বিষয়টি লক্ষ্য করেছি এবং এর স্বপক্ষে বহু জনসমর্থন মিলেছে। যখন আমরা সমস্ত বিষয়ে মুক্ত মনে আলোচনা করছি তখন মানুষের প্রতিনিধি হিসেবে এটা আমাদের দায়িত্ব, কক্ষের কর্মকান্ড বৃদ্ধি করা।’

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী, সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল এবং শ্রী ভি মুরালীধরণ সহ সমস্ত দলের সাংসদ বৈঠকে যোগ দেন।

**********

CG/SS /NS