Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকাশে ফিজি-র প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকাশে ফিজি-র প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকাশে ফিজি-র প্রধানমন্ত্রী


ফিজি-র প্রধানমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) জোসাইয়া বৈনিমারামা বৃহস্পতিবার এখানে দেখা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

উইনস্টন ঘূর্ণিঝড়ের কারণে ফিজি-তে জীবনহানির ঘটনায় ঐ দেশের প্রধানমন্ত্রীর কাছে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন শ্রী মোদী। তিনি বলেন, ফিজি-র পুনর্বাসন ও পুনর্গঠন প্রচেষ্টায় সম্ভাব্য সকল রকম সহযোগিতা প্রসারে ভারত প্রস্তুত। (উল্লেখ্য, এ বছর ১৬ ফেব্রুয়ারি এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পরে ফিজি-র ওপর।)

ঘূর্ণিঝড়ের পরেই ১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৪৫ টন ত্রাণসামগ্রী পাঠানোরজন্যভারতের প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান রিয়ার অ্যাডমিরাল বৈনিমারামা।

গত বছর আগস্ট মাসে জয়পুরে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলির বিপর্যয় মোকাবিলায় সাহায্য ও সহযোগিতা প্রসারের বিষয়টিকে আরও জোরদার করে তোলার প্রতিশ্রুতির কথা পুনরায় ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। এই লক্ষ্যে সংশ্লিষ্ট অঞ্চলে একটি মহাকাশ প্রযুক্তি ব্যবস্থা গড়ে তোলার জন্যও ভারত সর্বতোভাবে সহযোগিতা করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

সৌরশক্তি, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নিবিড় করে তোলার পন্থা-পদ্ধতি সম্পর্কে মতবিনিময় করেন ভারত ও ফিজি-র প্রধানমন্ত্রীদ্বয়।

PG/SKD/DM/S….20thMay, 2016