Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত আপনার আগমনের অপেক্ষায় – মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী মোদী


মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দু’দিনের সরকারি সফরে ভারতে আসার প্রাক্কালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, “ভারত আপনার আগমনের অপেক্ষায়@POTUS realDonaldTrump”।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আপনার সফর নিঃসন্দেহে আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্বকে আরও নিবিড় করতে চলেছে। খুব শীঘ্রই আপনার সঙ্গে আমেদাবাদে দেখা হচ্ছে”।

রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ আমেদাবাদে পৌঁছবেন। সেখানে পৌঁছে তিনি মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে যোগ দেবেন এবং পরে সবরমতি আশ্রম ঘুরে দেখবেন।

আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ট্রাম্প দিল্লি পৌঁছবেন। এরপর, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর একাধিক জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভবনা রয়েছে।

CG/BD/SB