Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আরএলভি-‘টিডি’র উৎক্ষেপণ:ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর


দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রথম মহাকাশ শাটল ‘আরএলভি-টিডি’ উৎক্ষেপণে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী তাঁর অভিনন্দনবার্তায় বলেছেন, “দেশীয় প্রযুক্তিতে তৈরী ভারতের প্রথম মহাকাশ শাটল আরএলভি টিডি-র উৎক্ষেপণ হল আমাদের বিজ্ঞানীদের শ্রম ও প্রচেষ্টার ফসল। তাঁদের আমি অভিনন্দন জানাই।

ইসরো এবং আমাদের বিজ্ঞানীরা বহু বছর ধরে যে নিষ্ঠা ও গতিময়তার সঙ্গে কাজ করে এসেছেন তা নিঃসন্দেহে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত যা আমাদের অনুপ্রাণিত করবে।”

PG/SKD/NS/S