Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে বিজ্ঞানীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “জাতীয় বিজ্ঞান দিবস আমাদের বিজ্ঞানীদের মেধা ও দৃঢ়তাকে অভিবাদন জানানোর এক উপলক্ষ্য। বিজ্ঞানীদের উদ্ভাবনের প্রতি গভীর অধ্যবসায় এবং প্রেরণাদায়ক গবেষণা ভারত ও বিশ্বকে অবদান যুগিয়েছে। ভারতীয় বিজ্ঞানের এগিয়ে চলার প্রচেষ্টা অব্যাহত থাকুক এবং আমাদের যুবসমাজের মধ্যে বিজ্ঞানের প্রতি আরও আকৃষ্ট হওয়ার মানসিকতা গড়ে উঠুক।

ভারত সরকার গবেষণা ও উদ্ভাবন ক্ষেত্রের জন্য আরও ভালো বাতাবরণ গড়ে তুলতে একাধিক উদ্যোগ নিয়ে চলেছে। এ বছরের গোড়ার দিকে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে আমি বিজ্ঞানের বিভিন্ন দিকের কথা উল্লেখ করেছিলাম। সেগুলি আজ আরও একবার স্মরণ করিয়ে দিই”।

CG/BD/SB