প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ পর্যটনের ক্ষেত্রে সহযোগিতা মজবুত করতে ভারত সরকারের পর্যটন মন্ত্রক ও মালদ্বীপ সরকারের পর্যটন মন্ত্রকের মধ্যেস্বাক্ষরিতসমঝোতা স্মারকের (মউ) মঞ্জুরি-উত্তর অনুমোদন দিয়েছে|
মালদ্বীপের সঙ্গেস্বাক্ষরিতমউ পর্যটনের এই গুরুত্বপূর্ণ উৎস থেকে আরও বেশি পর্যটক আসার ক্ষেত্রে সহায়ক ভুমিকা নেবে| সাম্প্রতিক বছরগুলিতে ভারতের জন্য মালদ্বীপ পর্যটনের ক্ষেত্রে এক বিশেষ উৎস বাজার হয়ে উঠেছে|
উদ্দেশ্য:
এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হচ্ছে:
১. পর্যটনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি|
২. পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য ও ডেটা’র আদান প্রদান|
৩. হোটেল ও ট্যুর অপারেটর সহ পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট সবার মধ্যে সহযোগিতায় অনুপ্রেরণা প্রদান|
৪. মানব সম্পদ উন্নয়নে সহযোগিতার জন্য বিনিময় কর্মসূচি চালু করা|
৫. পর্যটন ও আতিথেয়তা ক্ষেত্রে বিনিয়োগ|
৬. দু’-তরফের পর্যটনেই উত্সাহ দানের জন্য ট্যুর অপারেটর/প্রচার মাধ্যম/অভিমত প্রণেতাগণের মধ্যে সফর বিনিময়|
৭.প্রচার, বিপণন, গন্তব্যের উন্নয়ন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে অভিজ্ঞতার বিনিময়|
৮. দু’পক্ষ থেকেই দু’দেশের ভ্রমণ বিষয়ক মেলা/প্রদর্শনীতে অংশ গ্রহণ এবং
৯. নিরাপদ, সম্মানজনক ও দীর্ঘস্থায়ী ভ্রমণ-ব্যবস্থায় উৎসাহ প্রদান|
SK/JC/AD/AGT…