Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাজ্যগুলির হাতে আরও বেশি ক্ষমতা দিতে ইচ্ছুক কেন্দ্রীয় সরকার : প্রধানমন্ত্রী

রাজ্যগুলির হাতে আরও বেশি ক্ষমতা দিতে ইচ্ছুক কেন্দ্রীয় সরকার : প্রধানমন্ত্রী


সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিতে বিশ্বাসী কেন্দ্রীয় সরকার। সরকারের কাজকর্ম সেই লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। রাজ্যগুলি যাতে দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে, সেজন্য রাজ্য সরকারগুলির হাতে সর্বোচ্চ ক্ষমতা তুলে দিতে কেন্দ্রীয় সরকার আগ্রহী।

মঙ্গলবার অসমের রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভাষণদানকালে একথা বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, গণতন্ত্রের মূল কথাই হল ‘ভাগীদারি’ অর্থাৎ, সমবেত অংশগ্রহণ বা অংশীদারিত্ব। তাই, কেন্দ্রীয় সরকার চায় যে জাতির বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে এক সহযোগিতার বাতাবরণের মধ্য দিয়ে এগিয়ে যাক। জাতির সার্বিক ও সুসংহত বিকাশের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের পূর্বাঞ্চলের উন্নয়নে প্রচেষ্টাকে আরও জোরদার করে তুলতে হবে।

উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি শ্রী সর্বানন্দ সোনোয়ালকে নির্বাচিত করার জন্য অসমের জনগণকে অভিনন্দন জানান শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, শ্রী সোনোয়াল সমাজসেবায় অনুপ্রাণিত। সুতরাং, তাঁর মুখ্যমন্ত্রিত্বে অসমের কল্যাণই নিশ্চিত হবে।

PG/SKD/DM/S