পিএমইন্ডিয়া
এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সমাগত আমার প্রিয় আসামের ভাই ও বোনেরা,
আমি সবার আগে আসামবাসীদের প্রনাম জানাই, যারা উন্নয়নের স্বপ্ন দেখেছেন আর সেই স্বপ্ন পূরণের দায়িত্ব তুলে দিয়েছেন শ্রীযুক্ত সর্বানন্দ এবং তাঁর সঙ্গীদের হাতে।
আমি সর্বানন্দ সোনোয়ালমহোদয়কে খুব ভালভাবে জানি। দেশের আদিবাসী সমাজ সর্বানন্দ মহোদয়ের জন্য গর্ব করতে পারে। তিনি আদিবাসী সমাজে জন্মগ্রহণ করে সমাজের উন্নয়নে সমর্পিত একজন লড়াকু নেতাএখন তিনি আসামকে নিতৃত্ব দেবেন। কেন্দ্রীয় মন্ত্রীপরিষদে আমার সঙ্গী হিসেবে তাঁকে আমি খুব কাছে থেকে দেখেছি। তাঁর স্বভাব মাধুর্য, তাঁর শরীরী ভাষার সারল্য এবং সহজ ব্যবহার তাঁকে সবার প্রিয় করে তুলেছে। আমরা দৃঢ় বিশ্বাস এই সদা প্রসন্ন মানুষটি আসামের উন্নয়নের খাতিরে যা কিছু করতে হয় সবই করবেন। পরিশ্রম এবং ঐকান্তিকতার সঙ্গে আসামের ভাগ্য পরিবর্তনের জন্য ঝাঁপিয়ে পড়বেন। তাঁর টিম এই শাসনকালের সম্পূর্ণ সময় আসামবাসীর কল্যাণে নিয়োজিত থাকবে।
আজ আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, কেন্দ্রীয় সরকার যে সহযোগিতামূলক গণতন্ত্রে বিশ্বাস করে, প্রতিযোগিতামূলক কো-অপারেটিভ ফেডারিলিজমে ভরসা রাখে তা আসামের জন্য সম্পূর্ণ লাভদায়ক হবে। বর্তমান কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে যতটা সম্ভব শক্তি প্রদানের মাধ্যমে প্রতিটি রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করতে চায়।তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলেয়ে কাজ করে দেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। আসামকে আমরা কোনভাবেই পিছিয়ে পড়তে দেব না। আসাম যত ছুটবে, আসাম সরকার যত ছুটবে, কেন্দ্রীয় সরকার আসামের জন্য তার থেকে এক কদম এগিয়ে ছোটার চেষ্টা করবে।
আমি আসামের জনগণকে বলতে চাই আপনারা যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন সাকার করার জন্য কেবলই নির্বাচনে অংশগ্রহন যথেষ্ট নয়। গণতন্ত্রে জনগনের সক্রিয় অংশীদারিত্ব, সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে গেলে খুব ভাল ফল পাওয়া যায়। আমার বিশ্বাস আসামের জনগন রাজ্যের নির্বাচিত সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবেন।
আপনারা লালকেল্লারপ্রাকার থেকে প্রদত্ত আমার ভাষণ শুনেছেন। আপনারা হয়তো আমার সংসদের ভাষণও শুনেছেন। আমি বিশ্বাস করি দেশ স্বাধীন হওয়ার পর থেকে কেন্দ্র এবং প্রতিটি রাজ্যে যত সরকার ক্ষমতায় এসেছে প্রত্যেকেই নিজের মতো করে কিছু না কিছু উন্নয়নের চেষ্টা করেছে। যেখানে যতটাই উন্নয়ন হয়ে থাকুক, এখন আমাদের সেই উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, যে ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে সেগুলি শুধরাতে দ্রুত গতিতে কাজ করতে হবে- এটাই সময়ের দাবি।
আমার বিশ্বাস সর্বানন্দ মহোদয়ের নেতৃত্বে আসাম এগিয়ে যাবে। আসামের সাংস্কৃতিক চেতনা, তাঁর মহান ঐতিহ্য দেশকে অনেক ক্ষেত্রে প্রেরণা যোগায়। এই প্রেরণাকেন্দ্র আরও উন্নত হলে, আসাম উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছলে এই রাজ্য দেশকে আরও শক্তি যোগাতে পারবে। আমি বরাবরই ভারতের সর্বসমাবেশক উন্নয়নের পক্ষে, সর্বত্র সমানভাবে উন্নয়নের কাজ হওয়া উচিত। দেশের পূর্ব প্রান্তকে বাদ দিয়ে দেশের উন্নয়নযজ্ঞ সফল হতে পারে না। শুধুই দেশের পশ্চিমপ্রান্ত এগিয়ে গেলে, তুলনায় আসাম পশ্চিমবঙ্গ, বিহার, পূর্ব-উত্তরপ্রদেশ, ওড়িশা এবং উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলি পিছিয়ে পড়লে চলবে না। গোটে দেশের উন্নয়ন সমানভাবে হলে তবেই দেশ আগামী দশকে একটি নতুন আর্থিক শক্তি হয়ে উঠতে পারে।
আমাদের ‘পূর্বে তাকাও নীতি’এই পিছিয়ে পড়া পূর্ব প্রান্তের রাজ্যগুলির উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগে যাদের সাত বোনের অঞ্চল বলা হত, এখন সিকিমকে সঙ্গে নিয়ে আমরা বলি অষ্টলক্ষী প্রদেশ শুধুই ভারত নয়, পূর্ব এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে ভারতের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সেক্ষেত্রে গৌহাটি একটি বড় সংযোগ কেন্দ্র হয়ে উঠবে। তার উন্নয়নে কেন্দ্র এবং রাজ্য মিলেমিশে কাজ করবে এই আশ্বাস আমি আপনাদের দিচ্ছি। আমি শ্রীযুক্ত সর্বানন্দ সোনোয়াল মহোদয়, তাঁর গোটা টিম এবং আসামের জনসাধারণকে অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।
PG/SB/NS/S
Want to congratulate the people of Assam, who have dreamt of development and given a chance to @sarbanandsonwal & his team to serve: PM
— PMO India (@PMOIndia) May 24, 2016
A leader belonging to the tribal community, a leader dedicated to serving society will now be the CM of Assam: PM on @sarbanandsonwal
— PMO India (@PMOIndia) May 24, 2016
I am sure @sarbanandsonwal will serve Assam and work very hard to transform Assam. His team will do the same: PM @narendramodi in Assam
— PMO India (@PMOIndia) May 24, 2016
The Central government believes in cooperative federalism. Want to give the states maximum strength & enable them to progress: PM
— PMO India (@PMOIndia) May 24, 2016
Democracy is about Bhagidari. The Centre and the States must walk shoulder to shoulder for development: PM @narendramodi in Assam
— PMO India (@PMOIndia) May 24, 2016
India's development has to be all-round and inclusive. Eastern part of India cannot remain away from the development journey: PM in Assam
— PMO India (@PMOIndia) May 24, 2016
Happy to have witnessed the oath taking ceremony of @sarbanandsonwal & his team. My best wishes to them as they work for Assam’s progress.
— Narendra Modi (@narendramodi) May 24, 2016
In my address after the ceremony, I assured complete support from the Centre in fulfilling the dreams & aspirations of the people of Assam.
— Narendra Modi (@narendramodi) May 24, 2016
Also talked about why development of India’s eastern part is key to India’s overall growth. https://t.co/tQoZLfmKvv
— Narendra Modi (@narendramodi) May 24, 2016