Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ইরানের মহামান্য শীর্ষ নেতা ও প্রেসিডেন্টকে উপহার ভারতের প্রধানমন্ত্রীর


ইরানের শীর্ষ নেতা মহামান্য আয়াতুল্লা সঈদ আলি হোসেনি খামেইনির হাতেপবিত্র কোরানের এক দুষ্প্রাপ্য পাণ্ডুলিপির বিশেষ সংস্করণ উপহার হিসেবে সোমবার তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। পবিত্র কোরানের এই পাণ্ডুলিপিটি ছিল সপ্তম শতাব্দীতে চতুর্থ খলিফা হজরত আলির উদ্দেশ্যে নিবেদিত। কুফিক লিপিতে রচিত এই পাণ্ডুলিপিটি ভারতের সংস্কৃতি মন্ত্রকের রামপুর রাজা লাইব্রেরির একটি মূল্যবান সংগ্রহ ও সম্পদ।

ইরানের প্রেসিডেন্ট ডঃ হাসান রৌহানির হাতেও পারস্য ভাষায় রচিত মির্জা আসাদুল্লাহ খান গালিবের এক কাব্যসংগ্রহের বিশেষ সংস্করণ উপহার হিসেবে তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী। এই কাব্য সংগ্রহটির নাম ‘কুলিয়াত-ই-ফার্সি-ই-গালিব’। সুমের চাঁদকৃত রামায়ণের একটি পারস্য ভাষার অনুবাদ গ্রন্থও ইরানের প্রেসিডেন্টকে তিনি উপহার দেন।

‘কুলিয়াত-ই-ফার্সি-ই-গালিব’ কাব্য সংগ্রহটি প্রথম প্রকাশিত হয় ১৮৬৩ সালে। গালিবের ১১,০০০ কবিতা এর মধ্যে সঙ্কলিত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী এই দুষ্প্রাপ্য গ্রন্থটির যে সংস্করণটি সোমবার ইরানের প্রসিডেন্টের হাতে তুলে দেন, সেটি ওই কাব্যগ্রন্থের ১৮৬৭ সালের সংস্করণ থেকে পুনর্মুদ্রিত। ১৮৬৭ সালে প্রকাশিত বইটির বেশ কিছু পাতা হারিয়ে যায়। নয়াদিল্লির ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের গ্রন্থাগারে সংরক্ষিত মৌলানা আজাদের ব্যক্তিগত সংগ্রহের ১৮৭২ খ্রীষ্টাব্দের সংস্করণে তার সন্ধান পাওয়া যায়।

সুমের চাঁদ অনুদিত রামায়ণের পারস্য সংস্করণটি প্রকাশিত হয় ১৭১৫ খ্রীষ্টাব্দে। পরে, ১৮২৬ সালে তার পুনর্মুদ্রণ প্রকাশিত হয়। এই দুষ্প্রাপ্য গ্রন্থটির পাণ্ডুলিপিও সংরক্ষিত রয়েছে রামপুর রাজা লাইব্রেরিতে। ২৬০টিরও বেশি চিত্রশোভিত এই গ্রন্থটি হল সম্ভবত সর্বাপেক্ষা বৃহদায়তনের হাতে লেখা রামায়ণের পাণ্ডুলিপি।

PG/SKD/DM/S… 24th May, 2016…