Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মহারাষ্ট্রে সেন্ট্রাল অ্যালুমিনিয়াম ডিপো’তে অগ্নিকাণ্ড : প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রধানমন্ত্রীর


মহারাষ্ট্রের পালগাঁও-এ সেন্ট্রাল অ্যালুমিনিয়াম ডিপো’তে অগ্নিকাণ্ডের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে, আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেজন্য প্রার্থনাও জানিয়েছেন তিনি।

এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “মহারাষ্ট্রের পালগাঁও-এ সেন্ট্রাল অ্যালুমিনিয়াম ডিপো’তে অগ্নিকাণ্ডের ঘটনায় মানুষ প্রাণ হারিয়েছেন জেনে আমি শোকাহত। মৃত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে জানাই আমার গভীর সমবেদনা।

এই ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা জানাই। ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য প্রতিরক্ষা মন্ত্রী শ্রী মনোহর পাররিকর’কে আমি নির্দেশ দিয়েছি”।

PG/SKD/SB/S