Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যশোবন্ত সিং-এর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন


নতুনদিল্লি, ২৭শে সেপ্টেম্বর, ২০২০       
 
 
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যশোবন্ত সিং-এর প্রয়াণে শোক ব্যক্ত করেছেন। 
 
প্রধানমন্ত্রী বলেছেন, “জসবন্ত সিংহ জি আমাদের দেশকে পরিশ্রমের সঙ্গে সেবা করেছিলেন, প্রথমে সৈনিক হিসাবে এবং পরে দীর্ঘ সময় রাজনীতির মধ্য দিয়ে। অটল জির সরকারের সময়ে, তিনি গুরুত্বপূর্ণ  মন্ত্রক ౼ অর্থ, প্রতিরক্ষা ও বিদেশ দপ্তরের দায়িত্ব পালন করেছেন।  তাঁর মৃত্যুতে আমি শোকাহত।“
 
শ্রী মোদী বলেছেন, “যশোবন্ত সিং জি রাজনীতি এবং সমাজের বিষয়ে তাঁর অনন্য দৃষ্টিভঙ্গির জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর সঙ্গে আলাপচারিত আমার সব সময়ই মনে থাকবে। তাঁর পরিবারের সদস্য ও সমর্থকদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।“
 
শ্রী মানবেন্দ্র সিং-এর সঙ্গেও  প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং শ্রী যশোবন্ত সিং জির দুর্ভাগ্যজনক প্রয়াণে সমবেদনা জানিয়েছেন। 
 
 
 
CG/CB