Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ওড়িশা ও পাঞ্জাবের সড়ক প্রকল্পগুলির অনুমোদন দুই রাজ্যের সংযোগ ও পরিকাঠামো ব্যবস্থাকে জোরদার করে তুলবে : প্রধানমন্ত্রী


ওড়িশা ও পাঞ্জাবের সড়ক প্রকল্পগুলি কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে অনুমোদন লাভ করায় ঐ দুই রাজ্যের যোগাযোগ ও পরিকাঠামো আরও উন্নত হয়ে উঠবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই বিষয়টি সম্পর্কে ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“পাঞ্জাবের ৩৪৪এ জাতীয় মহাসড়কের ফাগোয়াড়া-রূপনগর সেকশনটিকে চার লেনের রাস্তায় রূপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি।

এই প্রকল্প রূপায়ণে ব্যয় ধরা হয়েছে ১,৪৪৪ কোটি ৪২ লক্ষ টাকা এবং প্রায় ৮০.৮২০ কিলোমিটার দীর্ঘ রাস্তা এর ফলে আরও উন্নত হয়ে উঠবে।

এই প্রকল্পটি পাঞ্জাবের পরিকাঠামো উন্নয়নের কাজেও এক সহায়ক ভূমিকা পালন করবে। রাজ্যের এই অঞ্চলের আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নয়নেও তা বিশেষভাবে সাহায্য করবে।

ওড়িশার ৪২ নম্বর জাতীয় মহাসড়কের (নতুন ৫৫ নম্বর মহাসড়ক) আংগুল-সম্বলপুর সেকশনটিকে চার লেনের রাস্তায় উন্নীত করার প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি।

প্রায় ১৫১ কিলোমিটার দীর্ঘ সড়ক এর ফলে আরও উন্নত হয়ে উঠবে। প্রকল্পটির ব্যয় নির্দিষ্ট হয়েছে ২,৪৯১ কোটি ৫৩ লক্ষ টাকা।

এই প্রকল্প রূপায়ণের ফলে গতিসঞ্চার ঘটবে ওড়িশার পরিকাঠামো উন্নয়নের কাজে। এছাড়াও, যান চলাচলের ব্যস্ত সময়গুলিতেআংগুল এবং সম্বলপুর সেকশনের মধ্যেযাতায়াতকালে পরিবহণের ব্যয়ওসময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

মহারাষ্ট্রের ২১১ নম্বর জাতীয় মহাসড়কের ঔরঙ্গাবাদ-তেলওয়াড়ি সেকশনটিকে চার লেনের রাস্তায় রূপান্তরের প্রস্তাবটিও অনুমোদন লাভ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির।

প্রায় ৮৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কটিকে উন্নত করে তুলতে ব্যয় ধরা হয়েছে ২,০২৮ কোটি ৯১ লক্ষ টাকা।

এই অংশটির উন্নয়ন সংশ্লিষ্ট অঞ্চলের আর্থ-সামাজিক পরিস্থিতির পরিবর্তনেও বিশেষভাবে সাহায্য করবে। সেইসঙ্গে বৃদ্ধি পাবে স্থানীয় জনসাধারণের কর্মসংস্থানের সম্ভাবনা।”

PG/SKD/DM/S