Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রিও অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের নানাভাবে উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী

রিও অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের নানাভাবে উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নজিরবিহীনভাবে আসন্ন রিও অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী ৬০ জন ক্রীড়াবিদদের প্রত্যেকের সঙ্গে পৃথক পৃথকভাবে এক আলাপচারিতায় মিলিত হন।

খেলোয়াড়দের প্রত্যেককেই উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। এছাড়াও, ব্যক্তিগতভাবে কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তিনি আলাপচারিতার মধ্য দিয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন। খেলোয়াড়রা তাঁদের মোবাইল ফোনে সেলফি-ও তোলেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

পরে, প্রধানমন্ত্রী এক সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে তাঁর ছবি বিনিময় করেন। সেইসঙ্গে, আরও একবার উৎসাহিত করেন প্রত্যেক খেলোয়াড়কেই।

কয়েকজন ক্রীড়াবিদ প্রধানমন্ত্রীর এই মানসিকতার বিশেষ প্রশংসা করেন। তাঁরাও তাঁদের সেলফি ও ছবি বিনিময় করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। মুষ্টিযোদ্ধা মনোজ কুমার এবং কুস্তিবিদ যোগেশ্বর দত্ত সহ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তাঁর সেলফি ও ছবি বিনিময়ের ঘটনা প্রকাশ প্রধানমন্ত্রী করেছেন ট্যুইটারের মাধ্যমে।

PG/SKD/SB/S