Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাজেন্দ্র কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০১৫-র সংশোধন প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


‘রাজেন্দ্র কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ে’র নাম বদল করে ‘ডঃ রাজেন্দ্র প্রসাদকেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়’ রাখার জন্য রাজেন্দ্র কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০১৫-কে সরকারিভাবে সংশোধনের বিষয়টিতে আজ কর্মপরবর্তী অনুমোদন দেওয়া হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে কৃষি ও সংশ্লিষ্ট বৈজ্ঞানিক পঠনপাঠনের ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্য পূরণের কাজটি বিশেষভাবে উৎসাহিত হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ক্ষেত্রে উপযুক্ত শ্রমশক্তি গড়ে তোলার চাহিদাও পূরণ হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, কারিগরি এবং পরিকাঠামো ক্ষেত্রে প্রয়োজনীয় শ্রমশক্তি ও সুযোগ-সুবিধার অপ্রতুলতার মতো প্রতিবন্ধকতাটিকেও কাটিয়ে ওঠা সহজতর হবে।

PG/SKD/DM/S