Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বেনামে লেনদেন নিষিদ্ধ করার উদ্দেশ্যে বিল সংশোধনের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


বেনামী লেনদেন (প্রতিনিরোধ) সংশোধনবিল, ২০১৫’তে পুনরায় সংশোধন নিয়ে আসার জন্য একটি প্রস্তাবে আজ আনুষ্ঠানিক অনুমোদনদিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেঅনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংশোধনের লক্ষ্য হল – প্রশাসনিক ওআইনগত পদক্ষেপ গ্রহণের জন্য এই বিলটিকে আরও জোরদার করে তোলা, যাতে এটি আইনে পরিণতহলে বেনামী লেনদেনের বিরুদ্ধে তৎপরতার সঙ্গে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।এই ব্যবস্থায় বেনামে লেনদেনের কাজকর্ম নিষিদ্ধ ঘোষণা হওয়ার পাশাপাশি বেনামীসম্পত্তি সরকারিভাবে দখল বা বাজেয়াপ্ত করার কাজও সহজতর হয়। শুধু তাই নয়, দেশেরসর্বস্তরের নাগরিকদের মধ্যে সমতা রক্ষার কাজটিও এর ফলে সুষ্ঠূভাবে বাস্তবায়িত হবে।তবে, যে সমস্ত ব্যক্তি আয় ঘোষণা কর্মসূচির আওতায় তাঁদের বেনামী সম্পত্তিগুলিরবিস্তারিত বিবরণ পেশ করবেন, তাঁদের বেনামী সম্পত্তি আইনের আওতায় ছাড় দেওয়া হবে।

PG/SKD/SB