Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বিশ্ব জুড়ে নিজেদের অস্তিত্ব জানানদিতে রত্ন ও অলঙ্কার শিল্পের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বিশ্ব জুড়ে নিজেদের অস্তিত্ব জানানদিতে রত্ন ও অলঙ্কার শিল্পের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের রত্ন ও অলঙ্কার শিল্পকে দেশের বাজার ছাড়িয়ে বাইরে তাকাতে এবং বিশ্ব জুড়ে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার আহ্বান জানালেন।

অল ইন্ডিয়া জেমস্‌ অ্যান্ড জুয়েলারিট্রেড ফেডারেশনের উদ্যোগে প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়েশনিবার ২৩ জুলাই প্রধানমন্ত্রী এই উদ্দেশ্যসাধনের জন্য উদ্ভাবন ও দক্ষতা বিকাশেরআহ্বান জানান। হাতে তৈরি অলঙ্কারের জন্য বিশ্ব জুড়ে চাহিদা ক্রমশ বাড়ছে বলে শ্রীমোদী উল্লেখ করেন।

উৎপাদন শুল্ক সংক্রান্ত সাম্প্রতিক বিষয়গুলির অবতারণা করে প্রধানমন্ত্রী বলেন, এইসব বিষয়গুলি রত্ন ও অলঙ্কার শিল্পকে সরকারের কাজকর্ম সম্পর্কে আরও ভালোভাবে অবহিত হওয়ার সুযোগ করে দিয়েছে এবং সেই সঙ্গেই সরকারকেও সংশ্লিষ্ট শিল্পের সূক্ষাতিসূক্ষ বিষয়গুলি সম্পর্কে জানারও সুযোগ দিয়েছে। উভয়েই একে অপরের ওপর জয়ী হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী অঘোষিত আয়-সম্পন্ন ব্যক্তিবর্গকে ৩০শে সেপ্টেম্বরের সময়সীমা শেষ হওয়ার আগেই আয় ঘোষণার আহ্বান জানান।

PG/SB