Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাষ্ট্রপতি ভবন সংগ্রহশালা দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

রাষ্ট্রপতি ভবন সংগ্রহশালা দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ


উপস্থিত সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ,

শ্রদ্ধেয় রাষ্ট্রপতির কার্যকালে চতুর্থ বছর পূর্তিউপলক্ষে আজ আমি মাননীয় রাষ্ট্রপতি ’ কে অন্তর থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই । এই চার বছরের অধিকাংশসময়েই আপনার সঙ্গে প্রধানমন্ত্রী হিসাবে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে । আমি তখন দিল্লিতেনতুন । গোটা পরিবেশটাই আমার কাছে নতুন ছিল । সেই সময়ে আপনি একজন অভিভাবকের মতো একজন আন্তরিকপরামর্শদাতার মতো আমাকে অনেক ক্ষেত্রে হাত ধরে এগিয়ে নিয়ে গেছেন । আমার মতো সৌভাগ্যবানখুব কম লোকই হন ।

আজ এখানে বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হচ্ছে । আমি এগুলিকে বই বলছিনা গ্রন্থ বলছি । এগুলিকে গ্রন্থ বলার কারণ, এগুলিতে যা লেখা রয়েছে, তা কারও কল্পনাপ্রসূত নয়, ইতিহাসেরঅলিন্দ থেকে নিষ্কাশিত । আর যা ইতিহাসের অলিন্দ থেকে নির্গত হয়, তা পরবর্তী প্রজন্মের জনগণের মনোমন্দিরেগাঢ় আলোকপাত করতে সক্ষম হয় । এই কাজের জন্য আমি মহামান্য রাষ্ট্রপতি এবং তাঁরগোটা দলকে অনেক অনেক ধন্যবাদ জানাই ।

একটু আগেই এই নবরূপে সজ্জিত সংগ্রহশালা ঘুরে দেখারসৌভাগ্য হল । ঘোষ মহাশয় এত উৎসাহ সহকারে এগুলি দেখাচ্ছিলেন যে, মাঝে অমিতা এসে না ডাকলে আমরাহয়তো এখানে রাত ১১টায় এসে পৌঁছাতাম । আপনাদের মধ্যে যাঁরাই এই সংগ্রহশালা দেখার সুযোগপাবেন, তাঁদেরকে বলব গোটা দিন হাতে নিয়ে আসুন, এখানে সূক্ষাতিসূক্ষ অনেক কিছু দেখাররয়েছে, অনেক বৈচিত্র্যও রয়েছে । ইতিহাসকে পুনর্জীবিত করার একটি অদ্ভুত প্রচেষ্টারয়েছে । এটি এমনই অনুপম সংগ্রহশালা যেখানে ইতিহাস, কলা, কল্পনাশক্তি এবং প্রযুক্তির অদ্ভুতসম্মেলন ঘটছে । এই চারের সমাহারে কিছুক্ষণের জন্য ইতিহাস প্রাণবন্ত হয়ে উঠতে পারে । শুধু ইতিহাসই কেন,আমি মনে করি, বৈজ্ঞানিক পদ্ধতিতে, নানা গবেষণালব্ধ জ্ঞান এত সৌকর্যের সঙ্গে পরিবেশিতহয়েছে, এজন্য শ্রী ঘোষ এবং তাঁর গোটা দলকে অনেক অনেক ধন্যবাদ জানাই । তাঁদের সকলকে অভিনন্দনজানাই ।

ভারতের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে মহামান্যরাষ্ট্রপতির অবদান অনস্বীকার্য । তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনকে ছেড়ে দিলেও বিগত চারবছরে সামান্য সময়ে তিনি রাষ্ট্রপতি ভবনকে অনেক কিছুই দিয়েছেন । অন্যভাবে বলতে গেলেতিনি রাষ্ট্রপতি ভবনকে সাধারণ মানুষ, ইতিহাস এবং দেশের সর্বোচ্চ স্থানে এক মিলনস্থলকরে গড়ে তুলেছেন । আমি এই বিষয়টিকে অত্যন্ত বড় অবদান বলে মনে করি । আমি আনন্দের সঙ্গেবলছি, ভিন্ন রাজনৈতিক প্রেক্ষিত থেকে আমি উঠে এসেছি । রাষ্ট্রপতি ভিন্নরাজনৈতিক প্রেক্ষিত থেকে উঠে এসেছেন । তবুও গণতন্ত্রে বিভিন্ন ভাবাদর্শে লালিত ব্যক্তিরাকিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারেন, তা আমি রাষ্ট্রপতির কাছে এলে সর্বদাই অন্তরথেকে অনুভব করি ।

কেন্দ্রীয় সরকারের যতগুলি প্রকল্প রয়েছে, অনেক রাজ্যইসেগুলি বাস্তবায়িত করার ক্ষেত্রে দ্বিধা প্রকাশ করে । কিন্তু আমি অত্যন্তগর্বের সঙ্গে বলতে পারি যে, এই রাষ্ট্রপতি ভবন একটি ছোট গ্রামের মতো । এখানে ১০ হাজারেরওবেশি মানুষ বসবাস করেন । এই গ্রামে মহামান্য রাষ্ট্রপতির আগ্রহে ভারত সরকারেরপ্রত্যেকটি প্রকল্প বাস্তবায়িত করার চেষ্টা করা হয়েছে । পুনর্নবীকরণযোগ্যশক্তি, জল সংরক্ষণ, পরিবেশ রক্ষা সংক্রান্ত নানা উদ্যোগ – এখানে সফলভাবে বাস্তবায়িত হয়েছে । ডিজিটাল ইন্ডিয়ারসফল প্রয়োগে আমাদের রাষ্ট্রপতি ভবন এখন ডিজিটাল রাষ্ট্রপতি ভবন । এভাবেই ভারত সরকারেরসকল প্রকল্পকে রাষ্ট্রপতি ভবনে বাস্তবায়িত করার প্রয়াসের মাধ্যমে দেশের সকল দল ও রাজনৈতিকব্যক্তিত্বদের সামনে মহামহিম রাষ্ট্রপতি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন । এই উচ্চতায় শ্রদ্ধেয়প্রণবদা-ই পৌঁছতে পারেন, আর সেজন্য আমি তাঁকে অন্তর থেকে বন্দনা করি, অভিনন্দন জানাই ।

আমার দৃঢ় বিশ্বাস, ইতিহাস ব্যক্তি ও সমাজ জীবনেএকটি মোক্ষম ঔষধি রূপে কাজে লাগে । যাঁরা ইতিহাসকে ভুলে যান, তাঁরা জীবনকে শৃঙ্খলাপরায়ণকরার শক্তি হারান । মন্দিরে যত মূর্তি থাকে, সেগুলি তো পাথর খোদাই করেই তৈরি হয় । কিন্তু বছরের পরবছর ধরে মানুষের ভক্তিতে সেই পাথরগুলি ঈশ্বর রূপ ধারণ করে । প্রতিটি ঐতিহাসিকস্থানের প্রত্যেক পাথরেরও একটি নিজস্ব ইতিহাস থাকে । প্রত্যেক পাথর নীরবচিৎকারে অতীতের গাথা বর্ণনা করে ভবিষ্যতের পথ দেখানোর ক্ষমতা রাখে । সেই পাথরের নীরবচিৎকার শোনার সক্ষমতা গড়ে তোলার প্রয়োজন রয়েছে । এই সংগ্রহশালার মাধ্যমেআপনারা অনেক পাথরকে সবাক করার সামর্থ্য প্রদান করেছেন । আমাদের উচিৎ, সেসবকথা শোনার সক্ষমতা অর্জন করা । আর, ভবিষ্যৎ প্রজন্মকে কিছু ঐতিহ্য তুলে দেওয়ারসামর্থ্য অর্জন করা ।

আমি আরেকবার এই প্রচেষ্টার জন্য সকলকে অভিনন্দনজানাই । আরেকবার শ্রদ্ধেয় রাষ্ট্রপতিকে তাঁর কার্যকালের চতুর্থবর্ষ পূর্তি উপলক্ষে অভিনন্দনজানাই । আগামী বছরেও তাঁর প্রাজ্ঞ আলোকবর্তিকা আমাদের পথ দেখাক । এই অপেক্ষায় থেকেআমাকে প্রেরণা যোগানোর জন্য কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই ।

PG/SB/SB