Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভারত ও লাও-এর মধ্যে বিমান পরিষেবা চুক্তি : সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার


ভারত ও লাও গণপ্রজাতন্ত্রীর মধ্যে বিমান পরিষেবা চালুর লক্ষ্যে চুক্তি সম্পাদনের প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক।

দু ’ দেশের মধ্যে এই নতুন চুক্তি স্বাক্ষরের ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য,বিনিয়োগ, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির প্রসারের বিষয়টি আরও উৎসাহ লাভ করবে। উন্নততর সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার ফলে বাণিজ্যিক সুযোগ-সুবিধারও ব্যাপক প্রসার ঘটবে ভারত ও লাও-এর মধ্যে। শুধু তাই নয়, দু ’ দেশের মধ্যে পরিবহণ ক্ষেত্রে সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত হয়ে উঠবে।

এই চুক্তির আওতায় দু ’ দেশের অনুমোদিত বিমান সংস্থাগুলি বিমান পরিষেবা চালু করার ক্ষেত্রেসমান সুযোগ-সুবিধা লাভ করবে। সপ্তাহের কোন কোন দিন এবং কোন কোন রুটে বিমান চলাচল করবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে যথা সময়ে।

PG/SKD/DM