পিএমইন্ডিয়া
ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন লিমিটেডের (এনটিসিএল) ‘ ইন্দু-৬ ’ মিলের ১২ একর জমিমহারাষ্ট্র সরকারকে হস্তান্তরের শর্ত সংক্রান্ত একটি প্রস্তাব বুধবার অনুমোদিত হলকেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেতৃত্ব দেনএদিনের বৈঠকে। জমি হস্তান্তরের পর মহারাষ্ট্র সরকার সেখানে ডঃ বি আর আম্বেদকরের একটি স্মৃতিসৌধ গড়ে তুলবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতরত্ন ডঃ বাবাসাহেব আম্বেদকরের চৈত্যভূমিমুম্বাইয়ে এনটিসিএল-এর ‘ ইন্দু-৬ ’ মিলের জমির কাছাকাছি অবস্থিত।
PG/SKD/DM