পিএমইন্ডিয়া
বিভিন্ন ব্যান্ডের স্পেকট্রাম ব্যবহারের হার ধার্য করার একটি প্রস্তাব বুধবার অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। স্পেকট্রাম বন্টনের জন্য খুব শীঘ্রই নিলাম ডাকা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত গ্রহণের ফলে নিলাম বন্টনের জন্য আবেদন বাদরপত্র আহ্বানের ক্ষেত্রে আর কোন বাধা রইল না কেন্দ্রীয় দূরসঞ্চার কর্তৃপক্ষের। আসন্ননিলাম বন্টনের সময় ৭০০, ৮০০, ৯০০, ১৮০০, ২১০০, ২৩০০ এবং ২৫০০ মেগাহার্টজ ব্যান্ডেরদাম ধার্য করা হবে মোট রাজস্বের ৩ শতাংশ হারে।
PG/SKD/DM