Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পুত্র ওকন্যাসন্তানের মধ্যে বৈষম্য দূর করতে বারাণসীর গ্রাম প্রধানদের আহ্বান জানালেনপ্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর নয়াদিল্লির বাসভবনে স্বাগত জানান বারাণসী সংসদীয়কেন্দ্রের গ্রাম প্রধানদের।

প্রধানদেরসঙ্গে আলোচনা ও মতবিনিময়কালে পূর্ণ টিকাকরণ, স্কুলছুটের সংখ্যা শূন্যে নামিয়ে আনাএবং পরিচ্ছন্নতার লক্ষ্যে তাঁদের নিজেদের গ্রামগুলিতে কাজ করে যেতে উৎসাহিত করেনশ্রীনরেন্দ্র মোদী । শুধু তাই নয়, পুত্র-সন্তান ও কন্যাসন্তানদেরমধ্যে বৈষম্য দূর করার জন্যও গ্রাম প্রধানদের উদ্যোগী হতে আহ্বান জানানপ্রধানমন্ত্রী । প্রত্যুত্তরে, গ্রাম প্রধানরা জানান যে তাঁদেরগ্রামগুলিতে কন্যা-সন্তানের জন্ম উদযাপন করতে তাঁরা বিশেষভাবে আগ্রহী। এজন্য,উদযাপনের অঙ্গ হিসেবে একটি করে গাছের চারা রোপণ করবেনতাঁরা ।

বারাণসীরঅধিবাসীদের সঙ্গে নিয়ে তাঁদের সংসদ ও রাজধানী সফরেরঅভিজ্ঞতা বিনিময়ের জন্যও গ্রাম প্রধানদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।

PG/SKD/DM/