Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

২০৩০ -৩১ নাগাদ বিশ্বের তুলো বাজারে প্রতিযোগিতায় আরও সক্ষম হয়ে উঠতে ৫,৬৫৯.২২ কোটি টাকার “তুলো উৎপাদনশীলতা অভিযান” এর ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


নয়াদিল্লি, ৫ মে,২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে তুলো উৎপাদনে গতি আনতে তুলো উৎপাদনশীলতা অভিযানে ছাড়পত্র দিয়েছে। ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ সময়কালে এজন্য বরাদ্দ হয়েছে ৫,৬৫৯.২২ কোটি টাকা।  

এই কর্মসূচি ভারত সরকারের ৫এফ 

( ফার্ম টু ফাইবার টু ফ্যাক্টরি টু ফ্যাশন টু ফরেন) উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আওতায় জীবানু প্রতিরোধক উচ্চ ফলনশীল তুলো বীজ উৎপাদন রাজ্য সরকার এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলির সঙ্গে সহায়তার মাধ্যমে তুলোর উৎপাদন বৃদ্ধি, নতুন প্রযুক্তির প্রয়োগ এবং রপ্তানির প্রসারে জোর দেওয়া হবে। 

 

তুলোর গুণমান পরীক্ষা করার পরিকাঠামো আরও উন্নত করে তুলতে চায় সরকার। এছাড়া ব্র্যান্ডিং, কৃষকদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সড়গড় করে তোলা এবং বাজারের সঙ্গে তাদের সংযোগ বৃদ্ধির বিষয়গুলিও গুরুত্ব পাবে। 

এই কর্মসূচি রূপায়ণের দায়িত্বে থাকছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক ও বস্ত্র মন্ত্রক। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এবং প্রধান তুলো উৎপাদক রাজ্যগুলির কৃষি বিশ্ববিদ্যালয়কেও এই প্রচেষ্টায় সামিল করা হবে।

২০৩১ নাগাদ তুলোর উৎপাদন ৪৯৮ লক্ষ ‘বেল’ এ নিয়ে যেতে চায় সরকার। 

 

SC/AC /SG