Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অগ্রগণ্য উদ্ভাবক ও শিল্পপতি টিপিজি নাম্বিয়ারের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


নয়াদিল্লি, ৩১ অক্টোবর, ২০২৪ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অগ্রগণ্য উদ্ভাবক ও শিল্পপতি টিপিজি নাম্বিয়ারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলার প্রশ্নে টিপিজে নাম্বিয়ার গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। 
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “টিপিজি নাম্বিয়ারজী ছিলেন একজন অগ্রগণ্য উদ্ভাবক ও শিল্পপতি, যিনি ভারতকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করে তোলার প্রশ্নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তাঁর প্রয়াণে ব্যথিত। তাঁর পরিবারের সদস্য এবং অনুগামীদের জানাই সমবেদনা”। 

 

PG/AC/SB