পিএমইন্ডিয়া
অঙ্গ প্রতিস্থাপন ক্ষেত্রে ভারত ও স্পেনের মধ্যে এক মউ স্বাক্ষরেরপ্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এখানে প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে স্পেনের স্বাস্থ্যমন্ত্রকের সামাজিক সমতা ও পরিষেবা দপ্তরের জাতীয় প্রতিস্থাপন সংস্থা এবং ভারতেরস্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবা দপ্তরের মধ্যে এই চুক্তিস্বাক্ষরের প্রস্তাবে সম্মতি দেওয়া হয়। এর আওতায় অঙ্গ প্রতিস্থাপন সম্পর্কিতপরিষেবা প্রদানের ক্ষেত্রে ভারত ও স্পেন পরস্পরের মধ্যে এক বিশেষ সহযোগিতারসম্পর্কে আবদ্ধ থাকবে।
অঙ্গ ও টিস্যু সংগ্রহ এবং তা প্রতিস্থাপনের ক্ষেত্রে দ্বিপাক্ষিকসহযোগিতার প্রসার ঘটবে মউটি স্বাক্ষরিত হলে। দু’দেশের মধ্যে স্বাস্থ্য সম্পর্কিতএই বিষয়টিতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ফলে যে সমস্ত রোগী অঙ্গের বৈকল্যজনিত কারণেকষ্ট পাচ্ছেন তাঁদের চিকিৎসা ও অস্ত্রপচারের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে বলে মনেকরা হচ্ছে।
স্পেনের সঙ্গে ভারতের আসন্ন দ্বিপাক্ষিক বৈঠকের সময় এই মউ স্বাক্ষরেরপ্রস্তাব করা হয়েছে।
PG/SKD/DM/