Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অচলও অপ্রয়োজনীয় ১০৫টি আইনকে বাতিল বলে ঘোষণা করার এক প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


দেশে বর্তমানে অপ্রচলিত ১০৫টি আইনকে বাতিল করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই মর্মেসংশোধন ও বাতিলকরণ বিল, ২০১৭ পেশ করার একটি প্রস্তাবে আজ অনুমোদন দেওয়া হ’লপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রসিভার বৈঠকে।

প্রসঙ্গতউল্লেখ্য, প্রধানমন্ত্রীর দপ্তর গঠিত দুই সদস্যের এক কমিটি, ভারতীয় আইন কমিশন এবংআইনসভার কাজকর্ম সংক্রান্ত দপ্তর মোট ১৮২৪টি কেন্দ্রীয় আইনকে অপ্রচলিত ওঅপ্রয়োজনীয় বলে চিহ্নিত করে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকও দপ্তরের সঙ্গে পরামর্শক্রমে এবং সংশ্লিষ্ট সকল দিক বিবেচনা করে ৪টি আইন চালু করাহয় ১১৭৫টি কেন্দ্রীয় আইন বাতিল বলে ঘোষণা করার জন্য। ২০১৪-র মে মাস থেকে ২০১৬-রআগস্ট মাসের মধ্যে এই ৪টি আইন চালু করা হয়।

PG/SKD/SB