Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অতিরিক্ত ১০৬টি অন্তর্দেশীয় জলপথ’কে জাতীয় জলপথগুলির সঙ্গে যুক্ত করতে নতুন বিলে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


জাতীয় জলপথ সংক্রান্ত বিল, ২০১৫ অনুমোদন পেল কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনাক্রমে বিলটিতে সম্মতি দেওয়া হল। এর ফলে, সংশ্লিষ্ট দপ্তরের পরিবহণ, সংস্কৃতি ও পর্যটন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি এবং রাজ্য সরকারগুলির সুপারিশক্রমে এ সম্পর্কিত আইনে প্রয়োজনীয় সংশোধন আনা যাবে। নতুন কেন্দ্রীয় আইনে অতিরিক্ত ১০৬টি অন্তর্দেশীয় জলপথ’কে বর্তমানের ৫টি জাতীয় জলপথের সঙ্গে যুক্ত করা যাবে। অর্থাৎ নতুন ব্যবস্থায় জাতীয় জলপথের মোট সংখ্যা গিয়ে দাঁড়াবে ১১১’তে।

অন্তর্দেশীয় জলপথের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিল্প বিকাশের গতি যেমন ত্বরান্বিত হবে, অন্যদিকে তেমনই জলপথে পর্যটন সম্ভাবনার পথও নতুনভাবে খুলে যাবে। এছাড়াও, সারা দেশে অপেক্ষাকৃত স্বল্প ব্যয়ে এক পরিবেশ-বান্ধব ব্যবস্থা হিসেবে গড়ে উঠবে জল পরিবহণ ক্ষেত্রটি।

SSS/SKD/SB