Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অনগ্রসরশ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদেরআসন সংরক্ষণের লক্ষ্যে এন.আই.এফ.টি.’কেউন্নীত করে তোলা হবে


ন্যাশনালইন্সটিটিউট অব ফ্যাশন টেকনোলজিরক্যাম্পাসগুলিকে(এন.আই.এফ.টি.) উন্নীতকরে তোলা হবে। এই মর্মে একটিপ্রস্তাব প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর নেতৃত্বেঅনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভারবৈঠকে অনুমোদিত হয়। অন্যান্যঅনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদেরআসন সংরক্ষণের বিষয়টি বাস্তবেরূপায়িত করতে এবং প্রাপ্তসহায়সম্পদ তথা তহবিলেরসদ্ব্যবহারের লক্ষ্যে এইসিদ্ধান্ত গ্রহণ করা হয়। তহবিলসদ্ব্যবহারের সময়সীমাও এজন্যবৃদ্ধি করা হয়েছে।

এরফলে, ৯০কোটি ১৩লক্ষ টাকার তহবিলসদ্ব্যবহারের সময়সীমা ৩১মার্চ, ২০১৫থেকে দু’বছরবাড়িয়ে করা হয়েছে মার্চ, ২০১৭।অন্যান্য অনগ্রসর শ্রেণীরছাত্রছাত্রীদের আসন সংরক্ষণেরলক্ষ্যে বর্তমান সুযোগ-সুবিধাগুলিরসম্প্রসারণ এবং এন.আই.এফ.টি.’রদক্ষ ও কার্যকর পরিচালন ব্যবস্থাএর ফলে, গড়েতোলা সম্ভব হবে।

উল্লেখ্য, কেন্দ্রীয়বস্ত্র মন্ত্রক এন.আই.এফ.টি. স্থাপনকরে ১৯৮৬ সালে। সমিতি নথিভুক্তিআইন, ১৮৬০অনুযায়ী একটি স্বশাসিত সংস্থাহিসেবে এন.আই.এফ.টি.’কেনথিভুক্ত করা হয়। দেশের বিভিন্নপ্রান্তে ১৫টি ক্যাম্পাসেএন.আই.এফ.টি. বর্তমানেপুরো সময়ের ডিগ্রি শিক্ষাক্রমপরিচালনা করছে। অনগ্রসরশ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদেরআসন সংরক্ষণের বিষয়টি বাস্তবায়িতকরার জন্য এন.আই.এফ.টি. ক্যাম্পাসগুলিতেঅতিরিক্ত পরিকাঠামো গড়ে তোলা, আরওবেশি সংখ্যায় ক্লাস রুমেরব্যবস্থা, গবেষণাগার, ছাত্রদেরজন্য হোস্টেল, যন্ত্রপাতিও সাজসরঞ্জাম সংগ্রহ ইত্যাদিখাতে প্রাপ্ত সহায়সম্পদকেকাজে লাগানো হবে।

PG/SKD/SB/S