Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অনিন্ত্রিত আমানত প্রকল্প বিল ২০১৯ বাতিল করার প্রস্তাবে মন্ত্রিসভার সায়


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনিন্ত্রিত আমানত প্রকল্প বিল ২০১৯ বাতিল করার প্রস্তাব মঞ্জুর করা হয়েছে। অনিন্ত্রিত আমানত প্রকল্প অধ্যাদেশ ২০১৯এর পরিবর্তে এই বিলটি আনা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, ২০১৯এর ২১শে ফেব্রুয়ারি অনিন্ত্রিত আমানত প্রকল্প বিল সম্পর্কে অধ্যাদেশ জারি করা হয়েছিল। সংসদের আগামী অধিবেশনেই অনিন্ত্রিত আমানত প্রকল্প বিল ২০১৯ পেশ করার বিষয়ে মন্ত্রিসভার সম্মতি পাওয়া গেছে।

নতুন এই বিলটি দেশে বেআইনীভাবে অর্থলগ্নি সংক্রান্ত কাজকর্মের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বেআইনী অর্থলগ্নি সংক্রান্ত বর্তমানে চালু নিয়মনীতিতে নিয়ন্ত্রণমূলক ফাঁকফোকর ছাড়াও কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ঘাটতি রয়েছে। নতুন বিলটি আইনে পরিণত হলে দরিদ্র মানুষের কষ্টার্জিত অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আরও সুরক্ষাপ্রদান সম্ভব হবে।

CG/BD/NS