Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অনিয়ন্ত্রিত আমানতকর্মসূচি নিষিদ্ধ করতে এবং চিট ফান্ডগুলিকে সুশৃঙ্খলভাবে পরিচালনার উদ্দেশ্যে সংসদেদুটি বিল পেশ করার অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি, ২০১৮


 সাধারণ বিনিয়োগকারীদেরস্বার্থ রক্ষায় অনিয়ন্ত্রিত আমানত প্রকল্প নিষিদ্ধ ঘোষণা করা সম্পর্কিত বিল, ২০১৮এবং চিট ফান্ড্‌স (সংশোধন) বিল, ২০১৮ সংসদে পেশ করার প্রস্তাবে অনুমোদন দিলকেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেঅনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এই দুটি বিলের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  

প্রথম বিলটি সংসদে পেশ করার লক্ষ্য হল দেশে আমানত নিয়ে বেআইনিকার্যকলাপ নিষিদ্ধ করা। সাধারণ মানুষের কষ্টার্জিত উপার্জন নিয়ে নিয়ন্ত্রণ ওনিয়মনীতি বহির্ভূতভাবে কিছু কিছু সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতারণাচক্র ভাঙ্গতেই মন্ত্রিসভারএই বিশেষ পদক্ষেপ।   

অন্যদিকে, চিট ফান্ডের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি সম্পর্কে যেসমস্ত সমস্যা ও অসুবিধার ঘটনা ঘটতে দেখা যায়, তা নিয়ন্ত্রণের মাধ্যমে সততার সঙ্গেএবং সুশৃঙ্খলভাবে যাতে আর্থিক লেনদেনের বিষয়টি নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই চিটফান্ড (সংশোধন) বিল, ২০১৮ সংসদে পেশ করার অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।  

  

PG/SKD/DM/