Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অনুন্নত এলাকা, সমাজের বঞ্চিত ক্ষেত্র এবং বিশেষ সম্ভাবনাময় ক্ষেত্রের উন্নয়নে নতুন প্রকল্পের জন্য উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের বরাদ্দকৃত অর্থের ৩০ শতাংশ মঞ্জুরে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নিম্নলিখিত বিষয়গুলি অনুমোদিত হয়েছে :

i. ‘উত্তর-পূর্বাঞ্চল পর্ষদ প্রকল্পে’র আওতায় ঐ রাজ্যগুলির অনুন্নত এলাকা, সমাজের বঞ্চিত ক্ষেত্র এবং বিশেষ সম্ভাবনাময় ক্ষেত্রের উন্নয়নে নতুন প্রকল্পের জন্য উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের বরাদ্দকৃত অর্থের ৩০ শতাংশ মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ রাজ্য এবং ৪০ শতাংশ কেন্দ্রীয় সরকার বহন করবে।

ii. উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের নীতি-নির্দেশিকা সংস্কার করে আরও সহজ করা হয়েছে।

iii. উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের আওতাভুক্ত নয়, এমন রাজ্য-ভিত্তিক স্থানীয় চাহিদামতো প্রকল্পের ক্ষেত্রে ২৫ শতাংশ অর্থ সংশ্লিষ্ট রাজ্য সরকার বহন করবে।

উত্তর-পূর্বাঞ্চল পর্ষদ প্রকল্পের আওতাভুক্ত প্রকল্পগুলি উত্তর-পূর্বাঞ্চল রাজ্যের অনুন্নত, প্রান্তিক ও বঞ্চিত শ্রেণীর মানুষদের আর্থ-সামাজিক উন্নতিতে সাহায্য করবে। যত দ্রুত সম্ভব এই প্রকল্পগুলি বাস্তবায়ন করা হবে।

CG/SS/DM