Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ ২০২৬-এ ব্রোঞ্জ পদক জয় করায় প্রধানমন্ত্রী ভারতীয় মহিলা অনূর্ধ্ব-১৮ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন


নতুন দিল্লি, ০৬ জুন ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ‘অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জয় করায় ভারতীয় মহিলা অনূর্ধ্ব-১৮ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি অসাধারণ দৃঢ়তা ও মনোবল প্রদর্শন করেছে।

শ্রী মোদী বলেন, এই সাফল্য ভারতে মহিলা হকির ক্রমবর্ধমান শক্তি এবং খেলোয়াড়দের বিপুল সম্ভাবনার প্রতিফলন। প্রধানমন্ত্রী দলের আগামী দিনের প্রচেষ্টার জন্যও শুভকামনা জানান।

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:

“‘অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জয় করায় ভারতীয় মহিলা অনূর্ধ্ব-১৮ হকি দলকে অভিনন্দন। পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি অসাধারণ দৃঢ়তা প্রদর্শন করেছে। এই সাফল্য ভারতে মহিলা হকির ক্রমবর্ধমান শক্তি এবং আমাদের খেলোয়াড়দের বিপুল সম্ভাবনার প্রতিফলন। দলের আগামী দিনের প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা।”

 

SC/SB/AS