Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অন্ধ্রপ্রদেশ এন.আই.টি.’র জন্য একটি ডিরেক্টর এবং তিনটি অ-শিক্ষক পদ সৃষ্টির অনুমোদন দিলকেন্দ্রীয় মন্ত্রিসভা


নয়া দিল্লি: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার অন্ধ্রপ্রদেশ এন.আই.টি.’র জন্য একটিডিরেক্টর এবং তিনটি অ-শিক্ষক পদ সৃষ্টির অনুমোদন দিল| ডিরেক্টর পদের বেসিক পে হবে৭৫,০০০/- টাকা এবং সঙ্গে ৫,০০০/-টাকার বিশেষ ভাতা এবং অ-শিক্ষক পদের (রেজিস্ট্রার,লাইব্রেরিয়ান এবং প্রিন্সিপাল স্টুডেন্টস অ্যাক্টিভিটি এবং স্পোর্টস (এস.এ.এস.)অফিসার) ক্ষেত্রে গ্রেড পে হবে ১০,০০০/-টাকা|

এন.আই.টি.-গুলি হচ্ছে প্রকৌশল ও প্রযুক্তিরক্ষেত্রে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান| নতুন এই পদুগুলিতে যারাযোগ দেবেন, তারা এন.আই.টি. অন্ধ্রপ্রদেশের গুণগত মানের উন্নয়নে কাজ করবেন|

*****

A.D.