পিএমইন্ডিয়া
নতুন দিল্লীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৃহস্পতিবারের (৮ই নভেম্বর) বৈঠকে অন্ধ্রপ্রদেশে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন, ২০১৪-র ত্রয়োদশ তপশিলের আওতায় ভিজিয়ানা জেলার রেল্লি গ্রামে এই কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হবে। এই উপজাতি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য প্রথম পর্যায়ে ৪২০ কোটি টাকার তহবিল সংস্থানেও মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
CG/BD/DM/…