পিএমইন্ডিয়া
পর্যটন ব্যবসা দ্রুত গতিতে সমৃদ্ধ হচ্ছে। আজ গোটা বিশ্বে সর্বাধিক দ্রুত গতিতে পর্যটন ব্যবসা সমৃদ্ধি লাভ করছে। পর্যটন দরিদ্র থেকে দরিদ্রতম ব্যক্তিকে রোজগারের শক্তি প্রদান করে। ন্যুনতম বিনিয়োগ করে কাজ শুরু করা যায়। পর্যটনের প্রসার হলে ফলবিক্রেতা রোজগার করেন, ফুলবিক্রেতা রোজগার করেন, বিস্কুটবিক্রেতা রোজগার করেন, চকোলেটবিক্রেতা রোজগার করেন, চাবিক্রেতা রোজগার করেন। দরিদ্র থেকে দরিদ্রতম ব্যক্তির রোজগারের সম্ভাবনা পর্যটনে রয়েকছে।
কিন্তু পর্যটন থেকে রোজগার বাড়াতে হলে বিশ্বমানের পরিকাঠামো নির্মাণ করতে হবে। সেই পরিকাঠামোর একটি প্রধান উপাদান বিমানবন্দরের আধুনিকীকরণ । এই তিরুপতিতে বিশ্বের নানা স্থান থেকে ভগবান বালাজীর দর্শনার্থী পর্যটকরা আসেন। এখানে বিমান পরিষেবা যত বৃদ্ধি পাবে, পর্যটকদের ভিড়ও তত বাড়বে । পর্যটন সমৃদ্ধ হবে। সেজন্যেই ভারত সরকার তিরুপতি বিমানবন্দরের আধুনিকীকরণকে অগ্রাধিকার দিয়েছে। আমরা পর্যটনকে বেগবান করতে ই-ভিসা প্রবর্তন করেছি, এতে গতি আরও বাড়বে।
দেশে এরকম যত পর্যটক গন্তব্য রয়েছে সর্বত্র আমরা ওয়াই- ফাই ব্যবস্থা চালু করছি যাতে বাইরে থেকে আগত পর্যটকরা অন্তরজাল ব্যবহার করতে পারেন। বিমান পরিষেবার সুবিধা পান, পাশাপাশি সরকারি- বেসরকারি অংশীদারীত্ব মডেলে তাদের জন্যে বিশ্বমানের হোটেল পরিষেবার ব্যবস্থা কিভাবে বাড়ানো যায়- এমনি অনেক বিষয় নিয়ে আমরা লাগাতর কাজ করছি। আজ অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে নতুন রাজধানীর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। তারপর এখানে আমি ভগবান বালাজীর দর্শনে এসেছি। পরিণামস্বরুপ আমার এইনতুন সুসংহত টার্মিনাল ভবন উদ্বোধনের সৌভাগ্য হল। ভগবান বালাজীর প্রিয় বাহন গরুড়। সেই গরুড়ের প্রতিকৃতি সহ এই নতুন টার্মিনাল ভবনের নির্মাণ একটি স্মরণীয় ঘটনা। আমি আপনাদের সকলকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। তিরুপতির উন্নয়ন আরও ত্বরান্বিত হোক, এখানকার মানুষ আরও সমৃদ্ধ হোক।
অনেক অনেক ধন্যবাদ।
New integrated terminal at Tirupati Airport will give impetus to religious tourism & enable more pilgrims to visit. pic.twitter.com/N3celfKOLy
— Narendra Modi (@narendramodi) October 22, 2015