পিএমইন্ডিয়া
অন্যান্য অনগ্রসর শ্রেণীর কেন্দ্রীয় তালিকা সংশোধনের প্রস্তাবটি অনুমোদন লাভ করল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। বুধবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার এই বৈঠক। মূলত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের জন্যই এই তালিকা সংশোধনের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হয়েছিল। অনগ্রসর শ্রেণীগুলির জন্য গঠিত জাতীয় কমিশনের (এনসিবিসি) পরামর্শ ক্রমেই এইতালিকা সংশোধনের বিষয়টিতে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
সংশোধন প্রস্তাবে অন্ধ্রপ্রদেশের জন্য ৩৫টি এবং তেলেঙ্গানার ক্ষেত্রে৮৬টি পরিবর্তন আনার কথা বলা হয়েছে। এই পরিবর্তন কার্যকর হলে ঐ দুটি রাজ্যের বিভিন্ন অনগ্রসর শ্রেণীর মানুষ সরকারি পদ ও চাকুরি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সংরক্ষণ সংক্রান্ত সুযোগ-সুবিধা লাভ করবে। এছাড়াও, বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির সুযোগও সম্প্রসারিত হবে তাঁদের জন্য।
কিছু কিছু ক্ষেত্রে অনগ্রসর বিভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্তি সহপ্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই তালিকা সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
PG/SKD/DM