Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অন্যান্য অনগ্রসর শ্রেণীগুলির ভাগ ওপুনর্বিন্যাসের বিষয়টি পরীক্ষা করে দেখার জন্য কমিশন গঠনের প্রস্তাবে সম্মতিকেন্দ্রীয় মন্ত্রিসভার


প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সংবিধানের ৩৪০ধারারআওতায় অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি)-কে বিভিন্নভাবে ভাগ করার বিষয়টিপরীক্ষা করে দেখার জন্য একটি কমিশন গঠনের প্রস্তাবে আজ সম্মতি দেওয়া হয়। কমিশনেরচেয়ারম্যান পদে নিয়োগের ১২ সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হবে।নতুন এই কমিশনপরিচিতহবে ‘অন্যান্য অনগ্রসর শ্রেণীগুলিকে বিভিন্ন ভাগে চিহ্নিত করার জন্য কমিশন’ হিসেবে ।

সংরক্ষণেরপ্রশ্নে অনগ্রসর শ্রেণী এবং সম্প্রদায়গুলির মধ্যে ফারাক বা বৈষম্যের বিষয়টি খতিয়েদেখা হবে কমিশনের পক্ষ থেকে। এজন্য ওবিসি সম্পর্কিত কেন্দ্রীয় তালিকাটি অনুসরণ করাহবে। ওবিসি-দের বিভিন্ন ভাগে চিহ্নিত করার ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ পেশ করা হবেকমিশনের অন্যতম কাজ।

প্রসঙ্গতউল্লেখ্য, ১৯৯২-এর ১৬ নভেম্বরের এক আদেশে শীর্ষ আদালত রায় দিয়েছিল যে কোন রাজ্যযদি সেখানকার অনগ্রসর শ্রেণীগুলির মধ্যে ভাগ বা পুনর্বিন্যাস প্রয়োজন বলে মনে করেতাহলে সেই কাজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনরকম সাংবিধানিক বা আইনি বিধি-নিষেধ নেই।অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পুদুচেরি, কর্ণাটক, হরিয়ানা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ,বিহার, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু ইতিমধ্যেই অন্যান্য অনগ্রসর শ্রেণীগুলির ভাগ ওপুনর্বিন্যাসের সিদ্ধান্ত গ্রহণ করেছে ।

PG/SKD/DM/