Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অরুণাচল প্রদেশের তাওয়াং-এ ধ্বস বিধস্ত এলাকাগুলি সরেজমিন খতিয়ে দেখতে কেন্দ্রীয় টিম পাঠালেন প্রধানমন্ত্রী


তাওয়াং-এর ধ্বস বিধস্তএলাকাগুলির পরিস্থিতি সরেজমিন প্রত্যক্ষ করার জন্য দুই সদস্যের এক কেন্দ্রীয় টিমকে অরুণাচল প্রদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় টিমে রয়েছেন নিতি আয়োগের একজন বরিষ্ঠ উপদেষ্টা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক যুগ্ম সচিব। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখার পর রাজ্য প্রশাসন ও জেলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ত্রাণ ও ক্ষতিপূরণের সম্ভাব্য মাত্রা ও পরিমাণ সম্পর্কে রিপোর্ট পেশ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় টিমকে।

গত শুক্রবার, ২২ এপ্রিল, তাওয়াং-এ এই দুর্ঘটনা ঘটে। তাওয়াং-এর ধ্বসে নিহতদের পরিবারগুলিকে ইতিমধ্যেই ২ লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তা মঞ্জুর করেছেন প্রধানমন্ত্রী। আহত ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে ৫০ হাজার টাকা করে।

PG/SKD/DM/S