পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে আজ অনুমোদনদেওয়া হল অর্থনৈতিক প্রস্তাব এবং ‘আমানত বিমা বিল, ২০১৭’ পেশ করার প্রস্তাবে।বিলের আওতায় ব্যাঙ্কগুলিতে দেউলিয়াজনিত পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি, বিমা ওআর্থিক সংস্থাগুলির কাজকর্মের সুবিধার কথা বলা হয়েছে। বিলটি আইনে পরিণত হলেঅর্থনৈতিক প্রস্তাব ও সিদ্ধান্ত সম্পর্কিত একটি নিগম গঠন করার পথ সুপ্রশস্ত হবে।এছাড়াও, ১৯৬১-র আমানত বিমা এবং ঋণ গ্যারান্টি নিগম আইনটিকে বাতিল করে প্রয়োজনীয়ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হবে প্রস্তাবিত নিগমকে। আর্থিক ব্যবস্থায় স্থিতিশীলতারক্ষার দায়িত্বও বর্তাবে নিগমের ওপর।
অর্থনৈতিকবিপর্যয়ের ক্ষেত্রে আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির গ্রাহকদের অসুবিধা দূরকরা হল এই বিলের এক বিশেষ উদ্দেশ্য। এছাড়াও, খুচরো আমানতকারীদের কল্যাণে আমানতবিমার বর্তমান কাঠামোটিকে আরও সংহত ও শক্তিশালী করে তোলার লক্ষ্যও ধরা হয়েছে এরআওতায়।
PG/SKD/DM