Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অর্থ ও মুদ্রা ব্যবস্থা সম্পর্কে ভারত ও সংযুক্ত আরব আমীরশাহীর মধ্যে সহযোগিতা চুক্তি


এ বছর ফেব্রুয়ারি মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আর বি আই) এবং সংযুক্ত আরব আমীরশাহীর সেন্ট্রাল ব্যাঙ্কের মধ্যে স্বাক্ষরিত মউটি কর্মপরবর্তী অনুমোদন লাভ করল কেন্দ্রীয় মন্ত্রিসভায়। বুধবার এখানে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। দু’দেশের অর্থ ও মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রে সহযোগিতা বিনিময়ের লক্ষ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বিভিন্ন শর্ত অনুসরণ করে অর্থ ও মুদ্রা সম্পর্কে পারস্পরিক সহযোগিতা প্রসারে সম্মত হয়েছে ভারত ও সংযুক্ত আরব আমীরশাহী। এর প্রযুক্তিগত দিকটিও খতিয়ে দেখেছে দুটি দেশই।

স্বাক্ষরিত মউ-এর আওতায় এক নিবিড় অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতার বাতাবরণ গড়ে উঠবে ভারত ও সংযুক্ত আরব আমীরশাহীর মধ্যে। শুধু তাই নয়, দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের ক্ষেত্রেও তা বিশেষভাবে সহায়ক হয়ে উঠবে বলে আশা করছে দুটি দেশই।

PG/SKD/SB/S