Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অশোধিত তেলের কৌশলগত মজুত ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা ভারত ও সংযুক্ত আরভবআমীরশাহীর : সম্মতি কেন্দ্রীয়মন্ত্রিসভার


ভারতীয় কৌশলগতপেট্রোলিয়াম মজুত লিমিটেড (আইএসপিআরএল) এবং আবুধাবির জাতীয় তেল সংস্থা’র(এডিএনওসি) মধ্যে স্বাক্ষরিত এক চুক্তিকে সোমবার কর্মপরবর্তী অনুমোদন দেওয়া হ’লপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভারবৈঠকে। এই চুক্তির আওতায় তেলের মজুত ও ব্যবস্থাপনা সম্পর্কে পরস্পরের মধ্যেসহযোগিতা করবে ভারত ও আবুধাবি।

চুক্তির শর্তঅনুসারে, এডিএনওসি কর্ণাটকের ম্যাঙ্গালোরে অবস্থিত আইএসপিআরএল-এর মজুত ভাণ্ডারে৫,৮৬০,০০০ মিলিয়ন ব্যারেলে অশোধিত তেল মজুত করবে। মজুত এই তেলের কিছু অংশবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করবে এডিএনওসি কিন্তু অধিকাংশ তেলই ব্যবহার করা হবেশুধুমাত্র কৌশলগত লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। এই চুক্তি স্বাক্ষরের ফলে বিশেষভাবেবৃদ্ধি পাবে ভারতের জ্বালানি নিরাপত্তার বিষয়টি।

প্রসঙ্গতউল্লেখ্য, ভারত ও সংযুক্ত আরব আমীরশাহী হ’ল পরস্পরের কৌশলগত অংশীদার। এডিএনওসি’রপক্ষ থেকে এই বিশেষ ক্ষেত্রটিতে বিনিয়োগ হ’ল সংযুক্ত আরব আমীরশাহীর পক্ষে ভারতেপ্রধান তথা বৃহত্তম এক বিনিয়োগ। শুধু তাই নয়, ভারতের জ্বালানি ক্ষেত্রে সংযুক্তআরব আমীরশাহীর এটি প্রথম বিনিয়োগও বটে।

PG/SKD/SB