Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অসমের কোকরাঝাড়ে হামলা ও আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী


অসমের কোকরাঝাড়ে হামলা ও সন্ত্রাসের ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদী। একইসঙ্গে তিনি শোক প্রকাশ করলেন এই ঘটনার জন্য।

একবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “কোকরাঝাড়ে আক্রমণ ও হামলার ঘটনায় আমি মর্মাহত। এইঘটনার আমি কঠোর নিন্দা করি। নিহতদের শোকসন্তপ্ত পরিবার এবং আহতদের জন্য রইল আমারউদ্বেগ ও প্রার্থনা।

অসম সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।”

PG/SKD/DM/…