Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অসম দিবসে আসামের মানুষকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি ০২ ডিসেম্বর  ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অসম দিবস উপলক্ষে আসামের মানুষজনকে শুভেচ্ছা জানিয়েছেন। 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“অসম দিবস উপলক্ষে আমার আসামের ভাই-বোনেদের শুভেচ্ছা।

আজকের দিনটি স্বর্গদেও চাওলুং সুকাফার স্বপ্ন পূরণে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার এক উপলক্ষ। গত কয়েক বছর ধরে কেন্দ্র এবং আসামের এনডিএ সরকার আসামের অগ্রগতি অব্যাহত রাখার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে চলেছে। বাস্তব ও সামাজিক পরিকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

তাই- অহোম সংস্কৃতি এবং তাই ভাষা জনপ্রিয় করার লক্ষ্যে অসংখ্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর থেকে আসামের যুব সমাজ ব্যাপকভাবে উপকৃত হবে।”

 

SC/SD/CS…