Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অসরকারি বিমান পরিবহনের ক্ষেত্রেউত্সাহ প্রদানের জন্য ভারত ও পোল্যান্ডের মধ্যে মউ-এর অনুমোদন দিল কেন্দ্রীয়মন্ত্রিসভা


নয়া দিল্লি: ১৬ নভেম্বর: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয়মন্ত্রিসভা বৃহস্পতিবার অসরকারি বিমানপরিবহন ক্ষেত্রে উত্সাহ প্রদানের জন্য ভারত ও পোল্যান্ডের মধ্যে সমঝোতা স্মারক (মউ)স্বাক্ষরের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা| দুই দেশের সরকারি পর্যায়ে অনুমোদনেরপর দু’দেশের পক্ষ থেকে এই মউ স্বাক্ষরিত হবে|

এই মউ-এর উদ্দেশ্য হচ্ছে অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে সহযোগিতার পারস্পরিকসুবিধার বিষয়গুলোকে স্বীকৃতি দেওয়া, বিশেষ করে ভারতে আঞ্চলিক বিমান যোগাযোগ স্থাপনও উন্নত করা| এছাড়াও দুই পক্ষ পরিবেশ পরীক্ষা অথবা অনুমোদন, বিমান সিমুলেটরপরিচালনা অথবা অনুমোদন, বিমান রক্ষণাবেক্ষণ সুবিধা অনুমোদন, রক্ষণাবেক্ষণ কর্মীদেরঅনুমোদন এবং বিমানকর্মীদের অনুমোদনের ক্ষেত্রে পারস্পরিক সুবিধাগুলো চিহ্নিত করবে|

পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে উত্সাহ প্রদানে এই সমঝোতা স্মারকের প্রধানক্ষেত্রগুলো হচ্ছে:

(ক) ভারত ও পোল্যান্ডের মধ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন আইনি ও পদ্ধতিগতবিষয়গুলোর পর্যালোচনার মাধ্যমে অসামরিক বিমান পরিবহনের বাজারকে সহায়তা করা|

(খ) বিমান পরিবহনের ক্ষেত্রে সুরক্ষা ও নিরাপত্তা বৃদ্ধি করার জন্য বিমানচালনা আইন, আঞ্চলিক বিমান চালনা, উড়ান-যোগ্যতার প্রয়োজনীয়তা এবং সুরক্ষা গুণমানেরক্ষেত্রে মন্ত্রকগুলো এবং সংশ্লিষ্ট অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের মধ্যে তথ্যও অভিজ্ঞতার আদান প্রদান| এবং/অথবা

(গ) সুরক্ষা পর্যবেক্ষণ, উড়ান-যোগ্যতা, বিমান চালনা, লাইসেন্স, আইন ওপ্রয়োগ ইত্যাদি বিষয় নিয়ে নিরাপদ বিমান চালনার জন্য প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থাবা আয়োজন করা, সহযোগিতা অথবা যৌথভাবে উন্নয়ন করা| এবং/অথবা

(ঘ) অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিদেরঅংশগ্রহণের মধ্য দিয়ে সুরক্ষিত বিমান চালনার জন্য বিমান পরিবহন সংগঠনগুলোর মধ্যেআলোচনা, যৌথভাবে সম্মেলনের আয়োজন করা এবং পেশাদারি সম্মেলন, কর্মশালা, আলোচনা ও এইধরনের কাজ করা|

(ঙ) দু’পক্ষের মন্ত্রকের মধ্যে তথ্য, জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতারআদানপ্রদানের জন্য নিয়মিতভাবে আলোচনা অথবা বৈঠক করা এবং দুই ক্ষেত্রের পারস্পরিকস্বার্থ ও উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট সুরক্ষিত অসামরিক বিমান পরিচালনাগত উন্নয়ন|

(চ) সুরক্ষিত বিমান চলাচল ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে গবেষণাও অধ্যয়নের জন্য সহযোগিতা|

(ছ) উপর্যুক্ত ক্ষেত্রে সহযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়|

A.D.