Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অসামরিক সরকারি সেবায় নিযুক্ত আধিকারিকদের ‘পরিবর্তনের দূত’ আখ্যা দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

অসামরিক সরকারি সেবায় নিযুক্ত আধিকারিকদের ‘পরিবর্তনের দূত’ আখ্যা দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

অসামরিক সরকারি সেবায় নিযুক্ত আধিকারিকদের ‘পরিবর্তনের দূত’ আখ্যা দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী


অসামরিক সরকারি সেবায় নিযুক্ত কর্মী ও আধিকারিকদের ‘পরিবর্তনের দূত’ আখ্যা দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, নিজের নিজের সংস্থা ও দপ্তরে এই আধিকারিকরা ‘পরিবর্তনের দূত’ হিসেবে কাজ করে যান।

বৃহস্পতিবার অসামরিক সেবা দিবসে অসামরিক সেবায় নিযুক্ত আধিকারিকদের এক সমাবেশে ভাষণদানকালে প্রধানমন্ত্রী বলেন যে একবিংশ শতাব্দীতে ঐ আধিকারিকদের উচিত তাঁদের ভূমিকারপুনর্মূল্যায়ন করা। শুধুমাত্র ব্যবস্থাগত নিয়ন্ত্রণ, পরিচালন এবং নিয়মনীতির প্রচলনের ঊর্ধ্বে উঠে তাঁদের দক্ষতা ও ক্ষমতাকে নতুন করে গড়ে তুলতে হবে যাতে তাঁরা ‘পরিবর্তনের দূত’ হিসেবে কাজ করে যেতে পারেন।

অসামরিক সেবায় নিযুক্ত আধিকারিকদের সংঘবদ্ধভাবে কাজ করে যাওয়ার পরামর্শ দেন শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘সংস্কার থেকে রূপান্তর’, তাঁর এই মন্ত্র-কে ‘পরিবর্তনের লক্ষ্যে কর্মপদ্ধতির সংস্কার’ বলে মনে করা প্রয়োজন সংশ্লিষ্ট আধিকারিকদের। তাঁরা যদি এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যেতে পারেন, তাহলে পরিবর্তন তথা রূপান্তর ঘটতে বাধ্য।

‘জন ভাগিদারী’, অর্থাৎ, জনসাধারণের সক্রিয় অংশগ্রহণকে সাফল্যের মূল চাবিকাঠি বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। আর এই কাজে সাফল্যের স্বীকৃতিতেই আজ পুরস্কৃত হচ্ছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। তাই, জনসাধারণকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে আধিকারিকদের উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এইভাবে কাজ করে যাওয়ার মাধ্যমে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি বাস্তবায়িত হওয়া সম্ভব।

অসামরিক সেবা দিবসকে এযাবৎ কাজকর্মের একটি পর্যালোচনামূলক মূল্যায়ন বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর মাধ্যমে এ পর্যন্ত যা কাজকর্ম হয়েছে তা যেমন সঠিকভাবে প্রতিফলিত হয়, অন্যদিকে তেমনই আগামীদিনে এই কাজকর্মকেআরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন করে সঙ্কল্প গ্রহণের একটি উপলক্ষও তৈরি হয়।

সরকারি কাজকর্মে সফল আধিকারিকদের পুরস্কার লাভের জন্য অভিনন্দিত করে শ্রী মোদী বলেন, তাঁদের এই সাফল্য অন্যান্য আধিকারিকদেরও উৎসাহ ও প্রেরণা যোগাবে। এবছরের পুরস্কার বিবেচনার জন্য ৭৪টি সাফল্যের নজিরকে বেছে নেওয়া হয়েছে। পূর্ববর্তী বছরের তুলনায় এই সংখ্যা নিঃসন্দেহে অনেক বেশি। তবে, এই সমস্ত কাজকর্মে প্রতিনিধিত্ব রয়েছে দেশের মাত্র ১০ শতাংশ জেলার। এ বিষয়ে সাফল্যের নজির সৃষ্টির কাজে এগিয়ে আসার জন্য দেশের বাকি জেলাগুলির প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সাধারণ মানুষের স্বার্থে লক্ষ্যমাত্রা পূরণে সাহসিকতার সঙ্গে নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে এগিয়ে আসার জন্য আধিকারিকদের আহ্বান জানান শ্রী নরেন্দ্র মোদী। প্রশাসন ও পরিচালনার প্রধান প্রধান ক্ষেত্রগুলিতে কাজকর্মের দেখভালের লক্ষ্যে সম্প্রতি সচিবদের নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে সংশ্লিষ্ট আধিকারিকরা সকলেই স্বেচ্ছায় এই দায়িত্ব নিতে এগিয়ে এসেছেন। তাঁদের প্রতিদিনের নির্দিষ্ট কাজকর্মের বাইরে এবং ছুটির দিনগুলিতে তাঁরা এই দায়িত্ব পালনে উদ্যোগী হয়েছেন। শুধুমাত্র মুখ বুজে কাজ করে যাওয়াই নয়, নতুন নতুন চিন্তাভাবনা ও প্রস্তাবও তাঁরা সরকারের কাছে পেশ করেছেন। এই কাজে তাঁরা ১০ হাজার ঘন্টা ব্যয় করেছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

PG/SKD/DM/S