পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী শ্রী ম্যালকমটার্নবুল-কে রবিবার টেলিফোন করে তাঁকে দীপাবলির শুভেচ্ছা জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রী শ্রী মোদী এই সঙ্গেই অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত মনমিতআলিশার-এর সাম্প্রতিক নৃশংস হত্যার খবরে ভারতবাসীর উদ্বেগের কথাও তাঁকে জানান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী শ্রী টার্নবুল এই হত্যায় গভীর শোক প্রকাশ করেবলেন যে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী শ্রী টার্নবুল’কে আগামী বছর ভারতসফরে আসার জন্য পুনরয় আমন্ত্রণ জানান।
PG/SB